Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করতে রাজউককে চিঠি

ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করতে রাজউককে চিঠি

রাজধানীর বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় কাদের দায়িত্বের অবহেলা ছিল তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরে চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

শনিবার (০২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এম, আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এ চিঠি দেন।

চিঠিতে তিনি বলেন, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কেজি কটেজ নামক বিল্ডিংয়ে আগুন লাগে যার ফলে এখন পর্যন্ত প্রায় ৪৬ জন নিহত হন এবং আরও অনেকে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে জানতে পারি, ভবনটি যে ধরনের বাণ্যিজিকভাবে ব্যবহার হয়েছে তার অনুমোদন ছিল না এবং ভবনের ভেতরে ওঠা-নামার সিঁড়ি নিয়ম অনুযায়ী তৈরি করা হয়নি। এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট বারবার সতর্ক এবং ভবনে এ ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য নোটিশ দেওয়ার পরও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

যেটি চরমভাবে দায়িত্বের অবহেলা এবং ফলশ্রুতিতে উক্ত ঘটনা সংঘটিত হয় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। প্রায় প্রতিবছরই এই ধরনের অঘটন ঘটছে এবং প্রাণহানি হচ্ছে।

সুপ্রিম কোর্টের এ আইনজীবী আরও বলেন, এ বিষয়গুলোর ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটির সঠিক তথ্য তুলে ধরে ব্যবস্থা গ্রহণ, বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় কাদের দায়িত্বের অবহেলা ছিল তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও এই ধরনের নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা কীভাবে হচ্ছে এবং রাজধানীতে কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে সিলগালা করে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান আইনজীবী।

চিঠির অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ বিষয়ক সচিব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের সচিব বরাবরে পাঠানো হয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *