Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ইফার ঢাকা বিভাগীয় পর্যায় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ইফার ঢাকা বিভাগীয় পর্যায় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা ২০২৪-২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার বায়তুল মোকাররাম জাতীয় মসজিদ মিলনায়তনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো মসজিদ বায়তুল মোকাররম মসজিদ জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আনিছুর রহমান সরকার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা জজ ও দায়রা জজ) আ: সালাম খান। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি নদভী। আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ মোরছাল প্রমুখ।

ধর্মীয় আবহে মুখরিত এই প্রতিযোগিতা ইসলামি শিক্ষা ও ঐতিহ্যকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *