Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

শহিদ পরিবার ও আহতদের জন্য যেসব উদ্যোগ নিল সরকার

শহিদ পরিবার ও আহতদের জন্য যেসব উদ্যোগ নিল সরকার

ছাত্র-শ্রমিক-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরিকল্পনার আওতায় সব কর্মকাণ্ড দৃশ্যমান হবে বলে জানানো হয়েছে।

রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে উল্লেখ করা হয় এই সময়। প্রথমেই জানানো হয় শহিদ ও আহতদের তালিকা প্রণয়ন ও শ্রেণিকরণ কার্যক্রমের বিষয়ে।

জানানো হয়, ছাত্র-শ্রমিক-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নের লক্ষ্যে চলমান কাজের গতি বৃদ্ধি করে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অতিদ্রুত নির্ভুল ও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। সব সরকারি হাসপাতালে আইডি কার্ডধারী আহত যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন। এর পাশাপাশি যারা চোখে গুলিবিদ্ধ হয়েছেন তাদের জন্যে গানশট বিষয়ে বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যদি এখনো কোনো স্বীকৃত উন্নত চিকিৎসার সুযোগ থাকে, তবে সেই ধরনের বিশেষজ্ঞদের এ দেশে এনে অথবা রোগীকে বিদেশে প্রেরণ করে সেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসাসেবার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তাদের বিদেশে পাঠানোর বিষয়েও আলাদা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনা অনুযায়ী ভর্তিকৃত রোগীদের মধ্যে যাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা প্রয়োজন, তাদেরকে সংশ্লিষ্ট হাসপাতালসমূহের বিশেষজ্ঞ কমিটি কর্তৃক বিদেশে প্রেরণের প্রয়োজনীয়তা-যৌক্তিকতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় অবগত করতে বলা হয়েছে।

চিকিৎসা ব্যবস্থাই নয়, নিহতদের পক্ষ থেকে সরকার আইনি লড়াইও শুরু করেছে। একইভাবে আহতদের পক্ষ থেকেও সরকার বাদী হয়ে মামলা করবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া, প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদানের সর্বোচ্চসীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।

আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়েও বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় গুরুতর আহত রোগীদের হাসপাতালে রেখে শারীরিক পুনর্বাসনের লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি সেবাদান করা হচ্ছে। সেবাদানের মানোন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কার্যক্রম চলমান আছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *