Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ আয়োজিত বিজয় দিবস ২০২৪ইং উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে হোসেন উদ্দিন খান ২য় লেন লালবাগ ঢাকায় এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মো: রেজাউল করিম, এনডিসি, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), বিশেষ অতিথি দিলিপ কুমার সরকার (কেন্দ্রীয় স্বমনায়ক সুজন সুশাশনের জন্য নাগরিক) মিহির বিশ্বাস যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুমন শামস, সভাপতি “নোঙর”, সোহেল মাহমুদ চীফ রিপোর্টার দৈনিক এশিয়া বানী, হাজী নাসির মোহাম্মদ উপদেষ্টা, নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ।

উক্ত অনুষ্ঠানে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ সহ নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান সেন্টু বলেন, নিজস্ব অর্থায়নে অত্র এলাকবাসীকে বিভিন্ন সেবামূলক কাজে আমরা নিয়োজিত এবং উক্ত এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়েছি।

এডিস মশা নিধনের জন্য কার্যকরী ব্যবস্থা নিয়েছি। অত্র এলাকার ক্রিয়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এর মাধ্যমে আনন্দ উৎসাহ দেওয়া এবং এসএসসি-এইচএসসি পরীক্ষায় কৃতকার্য ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদানের মাধ্যমে ভবিষ্যতে ভালো করার উৎসাহ দিচ্ছি ।

বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক চাপ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে নিয়েছি এই সংগঠনকে উক্ত অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: শামীম, সিনিয়র সহ সভাপতি হাজী মো: রাসেদ, সমাজ কল্যান সম্পাদক হাজী শাহীন হোসেন, যুগ্ম সম্পাদক ইমরানুর রহমান ইমন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *