Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে মউশিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে মউশিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মসজিদভিক্তি শিশু ও গনশিক্ষা কার্যত্রুম প্রকল্পে ৬ মাসের বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে প্রথম দিনের কর্মসূচি পালন শেষে আগামী শনিবার (১৭ মে) একই কর্মসূচি পালন করবে মউশিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফান্ডেশনের প্রধান কার্যালযের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালনের পর ইফার কার্যালয়ে ছেড়েছেন তারা। দুপুর থেকে মউশিক ঢাকা বিভাগীয় কার্যলয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে ব্যানার ফেস্টুনসহ শত শত শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় ৩২ বছর ধরে চলমান এই প্রকল্পটিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয় সিদ্ধান্তে হাজারো শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন। এবং ৮ম প্রকল্প নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

৩ দফা দাবি:-জানুয়ারী/২০২৫ ইং থেকে জুন পযর্ন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধ। ৭ম পর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের ৮ম পর্যায় বহাল রাখতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তার করতে হবে।

ঈদের আগে ৩ দফা দাবি আদায় না হলে ৮০ হাজার শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার কমৃসূচি চালিয়ে যাবে।

সব শেষ আগামী শনিবার সকালে চিনমৈত্রী সম্মেলনের সামনে পরিকল্পনা মন্ত্রনালয় কার্যালয়ের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে মউশিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *