Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

১২০ দিন বন্ধ থাকবে হজক্যাম্প-বিমানবন্দর সড়ক

১২০ দিন বন্ধ থাকবে হজক্যাম্প-বিমানবন্দর সড়ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর থেকে দক্ষিণখান যাওয়ার সড়কের হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত অংশ চার মাস (১২০ দিন) বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।

আরও বলা হয়, সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।

সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *