Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ মার্চ) সকালে পৃথক দুইটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নীলফামারীর দোহার থানার হরিহরা এলাকার কাবুল ইসলামের ছেলে রাব্বানী (২৫) এবং অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরু জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাব্বানী রতনপুর এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের খোলাপাড়া এলাকায় টেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *