Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

কোলাপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

কোলাপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

এদিন সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য হাজী মো: আহসান হাবিব ঢালী, সুরক্ষা কমিটির সদস্য হাজী মো: সুমন শেখ, দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: জ্যোৎস্না আখতার শিলা, সহকারী শিক্ষক খন্দকার নাহিদ, সহকারী শিক্ষিকা সিরাজাম মুনিরা, সহকারী শিক্ষিকা হাসিনা মমতাজ ও শাহরিন সুলতানা।

এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, আসলাম শেখ, টিটু মাঝি, মনিরুল ইসলাম, মিলন হাওলাদার, আরিফ, সবুজ,শরিফ আল আমিন হাওলাদার, সুবর্ণা আক্তার, হৃদয় শেখ, রবিন, নাইম শেখ, রনি শেখ, জনি বেপারি, লিওন সহ আরো অনেকে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *