Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি

মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রোববার (২৬ মে) সকাল পৌনে ৯টার দিকে মোংলা বাসস্যান্ড ঘাট থেকে মোংলার মামারঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের কারখানার শ্রমিক ছিলেন।

তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠছেন। নদীর পাড় এলাকায় ট্রলারটি ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে এলেও কেউ কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

তবে কতজন নিখোঁজ আছেন তা এখনও নিশ্চিত করে জানাতে পারছে না প্রশাসন। কেউ নিখোঁজ থাকলে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ইউএনও নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজ রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছেন কি না, সে বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রীদের স্বজনরা। ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *