Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম প্রতিনিধি 

আনোয়ারায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত কলিম উল্লাহ (৩০) আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।

শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে চাতরী ইউনিয়নের শাহ-ই দরবার ইসলামী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

কলিম উল্লাহ জানান, তিনি আনোয়ারা সদরে গনি মার্কেটের সামনে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে ৩ জন যুবক পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তারা ছুরিকাঘাত করে নগদ এক লাখ টাকা ও ৫টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফাহমিদা বলেন, ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সোহেল আহমদ বলেন, রাতে টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *