Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে (৪.৪২০ কেজি) বা ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট তল্লাশিকালে এসব সোনা পাওয়া যায়।

অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে সোনা চোরাচালানের আগাম তথ্য ছিল। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

শাহজালালের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বলেন, তল্লাশিকালে উড়োজাহাজটির সিট নং ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উড়োজাহাজটির দায়িত্বরদের সামনে ভিডিও ধারণ করে কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরিতে আনা হয়।

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস ( প্রতি পিস ১০ তোলা) গোল্ডবার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধারকৃত গোল্ডবারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। জব্দ করা সোনা ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামে পাঠানো হয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *