Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

যুবদল নেতা হত্যা মামলায় বিপিপি’র চেয়ারম্যান কারাগারে

যুবদল নেতা হত্যা মামলায় বিপিপি’র চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান শুনানি শেষে এ আদেশ দেন।

আজ বাবুল সরদার চাখারীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নাজমুল জান্নাত শাহ। তবে মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে পরবর্তীতে মূল নথি সাপেক্ষে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান বিচারক। এর আগে গত সোমবার রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় অন্যতম আসামী ছিলেন বাবুল সরদার চাখারী। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এক অনুষ্ঠানে এই বাবুল সরদার চাখারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের কুলাঙ্গার বলে বক্তব্য দেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে বলেও বক্তব্য রখেন তিনি ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *