Log In

বিআইডব্লিউটিএ শ্রমিক দলের নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিআইডব্লিউটিএ শ্রমিক দলের নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অনুদানের অর্থ আত্মসাৎ, তহবিল তছরুপ এবং গুরুতর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, এমনকি পদ থেকে অপসারণের দাবিও উঠেছে সংগঠনের ভেতর থেকে।

অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় কর্মসূচির ব্যয় নির্বাহের কথা বলে বিআইডব্লিউটিএর জাতীয়তাবাদী আদর্শের অনুসারী বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অনুদান সংগ্রহ করা হয়। কিন্তু সংগৃহীত অর্থের একটি বড় অংশ কর্মসূচির তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কমিটির একাধিক সদস্য।

শুধু অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগই নয়, ক্ষমতার অপব্যবহারেরও গুরুতর অভিযোগ উঠেছে মনিরুজ্জামানের বিরুদ্ধে।

নেতাকর্মীদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংগঠনের পদকে ব্যবহার করে তিনি বিআইডব্লিউটিএর সাধারণ কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বদলির ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সম্প্রতি সামনে এসেছে বলেও দাবি করেছেন সংগঠনের নেতারা।

এদিকে, বিগত সরকারের আমলে রাজস্ব আত্মসাতের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা থেকে রেহাই পেতে তৎকালীন সিবিএ সভাপতির সঙ্গে অনৈতিক আর্থিক সমঝোতারও অভিযোগ রয়েছে মনিরুজ্জামানের বিরুদ্ধে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *