Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঋণখেলাপি, অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে গণসংহতি আন্দোলনের ডাকা বিক্ষোভকে ঘিরে কেন্দ্রীয় ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই ব্যাংক সামনে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। সকাল সাড়ে ১১টার দিকে গণসংহতি আন্দোলনের বিক্ষোভের কর্মসূচি থাকলেও দুপুর ১২টা পর্যন্ত দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে ও আশপাশে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কিছু গ্রাহককে ব্যাংকে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে।

সেখানে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, গণসংহতি আন্দোলনের সমাবেশ ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১১টায় তাদের বিক্ষোভ করার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি।

গতকাল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা জানানো হয়। দলটি জানায়, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও মিছিল করবে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়, তরিকুল সুজন প্রমুখ বক্তব্য দেবেন বলে জানানো হয়।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *