Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

বায়োমেট্রিক ডেটা আপলোডে গতি আনতে মাঠ পর্যায়ে নির্দেশনা ইসির

বায়োমেট্রিক ডেটা আপলোডে গতি আনতে মাঠ পর্যায়ে নির্দেশনা ইসির

জাতীয় পরিচয়পত্র ব্যবস্থায় সমন্বয়হীনতার কারণে অনেক ভোটার ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক দিলেও অনেকের ১০ আঙ্গুলের ছাপ এখনও নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে যুক্ত হয়নি। এই সমস্যা দ্রুত সমাধানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি নির্দেশনাটি সিস্টেম ম্যানেজার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, যেসব ভোটার স্মার্ট কার্ড গ্রহণকালে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক প্রদান করেছেন সেসব ভোটারগণের ডাটা দ্রুততম সময়ে আপডেট করতে হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসারগণ সিস্টেম ম্যানেজার (কারিগরি) এর সাথে নিয়মিত যোগাযোগ/সমন্বয় করবেন।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখের মতো। এদের মধ্যে সাত কোটির মতো নাগরিক স্মার্টকার্ড নিয়েছেন, তাদেরই অনেকের আঙ্গুলের ছাপ সার্ভারে অন্তর্ভুক্ত করতে বলেছে ইসি।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *