Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ইসকনের নামে আওয়ামী লীগ নতুন করে আসার চেষ্টা করছে: হেফাজত

ইসকনের নামে আওয়ামী লীগ নতুন করে আসার চেষ্টা করছে: হেফাজত

ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। অথচ এখন পর্যন্ত এদেশে কোনও হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি বলে দাবি করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

আহমদ আলী কাসেমী বলেন, লুট করা টাকা এখন খরচ করছে। সেসব ফাঁদে পা দেওয়া যাবে না। প্রশাসনের কাছে দাবি অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, ভারতকে তোষণ করে ক্ষমতায় আসা যাবে না। আওয়ামী লীগ ইসকনের ওপর ভর করে আবারও আসতে চায়। কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।

দলটির আরেক নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনও হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেওয়া যাবে না।

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব জালাল উদ্দিন বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক, হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন, মাওলানা বশিরুল হাসান প্রমুখ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *