Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

হিউম্যান এইড`র মানবিক সহায়তার দোকান উদ্বোধন

হিউম্যান এইড`র মানবিক সহায়তার দোকান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আত্মমর্যাদাশীল মধ্যবিত্তের পাশে দাঁড়াবে মধ্যবিত্ত, এই প্রতিপাদ্যে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের মানবিক সহায়তার আরও একটি দোকান উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় ‌‌’যার আছে দিয়ে যান, যার নেই নিয়ে যান; যখন হবে দিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে মধ্যবিত্ত পরিবারের জন্য দোকানটি উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মহাসচিব অ্যাডভোকেট মোঃ আবজাল হোসাইন মৃধা। তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারের জন্য এ উদ্ব্যেগ হাতে নিয়েছেন তারা। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। এসময়, সমাজের বিত্তশালীদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ ফারুক জুয়েল, সহকারী মহাসচিব মোঃ ছাইফুল ইসলাম, অ্যাডভোকেট এম ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন, আরাফাত সিদ্দিকি, যোবায়ের শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হুসাইন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ হামিম আল হাসান তালুকদার, সহ প্রচার সম্পাদক পিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ঝর্ণা জব্বারসহ আরও অনেকে। এছাড়া সংগঠনের রামপুরা শাখার সভাপতি এটিএম মাহবুবুল আলম কমল, সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা উপস্থিত ছিলেন।

 

এসময় মুনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *