Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

রাজধানীতে পিকআপ উল্টে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নিহত

রাজধানীতে পিকআপ উল্টে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নিহত

রাজধানীতে পিকআপ উল্টে মো. আলফাজ হোসেন (২৬) নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে খিলক্ষেত থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলফাজের ভাই মাহফুজ জানায়, নিহত ব্যক্তি পেশায় একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিল। গতকাল রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন।

বিশ্বরোড এলাকায় যাওয়া মাত্রই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে আলফাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের পুত্র। বর্তমানে মিরপুর ১২ নম্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *