Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ট্রেনে ঈদযাত্রা শুরু, ঘরে ফিরতে ভিড় বাড়ছে স্টেশনে

ট্রেনে ঈদযাত্রা শুরু, ঘরে ফিরতে ভিড় বাড়ছে স্টেশনে

নিজস্ব প্রতিবেদক

ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়েই শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। শনিবার (২৪ জুন) সকাল ৬টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায়। ঈদযাত্রার প্রথম দিনেই স্টেশনে তুলনামূলক ভিড় ছিল চোখে পড়ার মতো।

ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদুল ফিতরের মতো এবারও রেলের অগ্রিম টিকিট শতভাগ বিক্রি হয়েছে অনলাইনে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৪ জুনের টিকিট ১৪ জুন বিক্রি হয়েছে। ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি হয়েছে।

ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন। সেই হিসেবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে—২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে।

এবারের ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮টি অতিরিক্ত ইঞ্জিন যুক্ত হচ্ছে বলে জানা গেছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *