Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

পর্দায় ফিরলেন বাপ্পারাজ

পর্দায় ফিরলেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক
আশির দশকের ঢাকাই সিনেমার দাপুটে নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা দর্শককে উপহার দিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরলেন বাপ্পারাজ। গত ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাপ্পারাজ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’। আর মুক্তির পরই দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন। তবে এত দিন গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় থেকে দূরে ছিলেন বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘ফ্ল্যাশব্যাক ৭১’। মূলত স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মেজর আকবর চরিত্রে দেখা গেছে বাপ্পারাজকে। আর সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন। ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, চলচ্চিত্রটির গল্পটি ভীষণ ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি তাই কাজটি করা হয়েছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে। সামেন ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করতে কোনো আপত্তি নেই আমার। এছাড়া প্রায় ৩ বছর ‘সিক্রেট এজেন্ট’ নামের আরো একটি সিনেমার কাজ শেষ করেন বাপ্পারাজ। কিন্তু সাফি উদ্দিন সাফি নির্মিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটির কাজ শেষ হলেও এখনো সেটা মুক্তি পায়নি।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *