Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

মুক্তি পাচ্ছে মিথিলার সিনেমা

মুক্তি পাচ্ছে মিথিলার সিনেমা

বিনোদন প্রতিবেদক
দেশ ছাড়িয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিজ দেশের পাশাপাশি কাজ করে চলেছেন ওপার বাংলাতেও। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমার নাম ‘ও অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে। জানা গেছে, আগামী ২৯ মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও।

রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘খুব সম্ভবত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা। অনেকদিন আগে এটার শুটিং শেষ করেছিলাম। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছিলাম। অনেক কষ্ট হয়েছে। সেসময় তাপমাত্রা ছিল অনেক কম। সব কিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এত সুন্দর একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটার জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে।

কাজটি সবাই পছন্দ করবেন আমার বিশ্বাস।’ এদিকে মিথিলা জানান, দেশে এবং কলকাতায় বেশ কিছু নতুন সিনেমা নিয়ে কথা চলছে। খুব শিগগিরই সুখবর দেবেন এই অভিনেত্রী। ‘ও অভাগিনী’ সিনেমাতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

উল্লেখ্য, এরইমধ্যে মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ এর শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’, ‘কাজল রেখা’ সিনেমা। এছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার ‘কাজলরেখা’ সিনেমা।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *