Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ছাড়পত্র পেল ‘আহারে জীবন’

ছাড়পত্র পেল ‘আহারে জীবন’

বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা। তাদের অভিনীত ‘আহারে জীবন’ সিনেমা বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, গতকাল বিনা কর্তনে ছাড়পত্র পেলাম। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এ সিনেমা পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। ফেরদৌস আহমেদের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তাদের সঙ্গে আরও অভিনয় করেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ। সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে তিনি বলেন, ‘সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেব। সবাই মিলে সিদ্ধান্ত নেব কবে মুক্তি দেওয়া যায়। মুক্তিতে তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেব।’ করোনাকালীন সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর শুটিং শেষ হয়।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *