Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

বেশি কথা বলেন তটিনী!

বেশি কথা বলেন তটিনী!

বুলবুলির কোনও সমস্যা নেই। সে সুন্দরী গুণবতী দারুণ একটা মেয়ে।

একটু সমস্যা হচ্ছে সে একটু বেশিই কথা বলে। মানে একটু বাড়িয়ে বলে। বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই। সে আসলে কারও ক্ষতি করতে বাড়িয়ে বলে না। সে সবাইকে ভালোবাসে। এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে। এসব করতে গিয়ে যদি একটু সত্যি-মিথ্যার মিশেল দিতে হয়, তাতেও সে মাইন্ড করে না!
এমনই এক বুলবুলির চরিত্রে দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে।

এই বুলবুলীকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবার তো ছেলেকে পছন্দই হয় না। কারণ মহা কিপ্টে ছেলে আবীর। নিয়ে আসছে কমদামী দোকান থেকে চার কেজি মিষ্টি। এক কেজি করে ফল। বুলবুলির বাবা কোনমতেই রাজি না। কিন্তু আবীরকে পছন্দ হয়ে যায় বুলবুলির। সে আবীর সম্পর্কে দুনিয়ার বাড়িয়ে কথা বলে রাজি করিয়ে ফেলে বাবা-মাকে। বিয়ে হয়ে যায় বুলবুলি ও আবীরের।

এমনই এক কিপ্টে ছেলের চরিত্রে অভিনয় করেছেন সময়ের আরেক অভিনেতা তৌসিফ মাহবুব।

তৌসিফ-তটিনীকে নিয়ে ‘বেশি বলে বুলবুলি’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

২৩ জুলাই নাটকটি উন্মুক্ত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। মুক্তির পর মন্তব্যের ঘরে নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন অসংখ্য দর্শক-সমালোচক।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশার প্রমুখ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *