Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

কবে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’?

কবে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’?

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। বায়োপিকের নাম রাখা হয়েছে ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এসব পুরনো খবর। নতুন খবর হচ্ছে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পদাতিক’। সামাজিক মাধ্যমে খবরটি সৃজিত নিজেই জানিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘পদাতিকে’র একটি পোস্টার প্রকাশ করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘১৫ আগস্ট মুক্তি পাচ্ছে।’ এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সেকারণেই হয়তো মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য দিনটি বেছে নিয়েছেন পরিচালক।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেলার ও গান। বেশ প্রশংসিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় বলিউড গায়ক অরিজিৎ সিং ও সনু নিগম। সুরকার কিংবদন্তি সংগীতজ্ঞ সলিল চৌধুরী।

এই ছবির জন্য চঞ্চলকে শুভকামনা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। বলিউড মেগাস্টার ফেসবুকে ‘পদাতিকে’র পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে চঞ্চলের নামও লিখেছিলেন।

‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন কোরক সামন্ত। ছবিটিতে দেখা যাবে জিতু কমলকেও।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *