Log In

অনলাইন জুয়া-ক্রিপ্টো বিনিয়োগে টাকা আত্মসাৎ, তদন্তে ডিবি

অনলাইন জুয়া-ক্রিপ্টো বিনিয়োগে টাকা আত্মসাৎ, তদন্তে ডিবি

ডেস্ক প্রতিবেদক: অনলাইন জুয়া ও ভুয়া ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগের পর বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযোগে জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দীন, সাইফুল ইসলাম ও শাহপরানের নাম এসেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

ভুক্তভোগী রিপনের অভিযোগ, বেশি লাভের আশায় অনলাইন প্ল্যাটফর্মে প্রথমে ছোট অঙ্কের অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়। শুরুতে লাভ বা উত্তোলনের সুযোগ দেখিয়ে পরবর্তীতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে বিনিয়োগ করা অর্থ উত্তোলন করতে না পেরে অনেকে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

আরেক ভুক্তভোগী ওমর ফারুক জানান, দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের বিনিয়োগে মানুষকে যুক্ত করতে একটি মার্কেটিং নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে উচ্চ মুনাফার আশ্বাস দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, বগুড়ার নন্দীগ্রামে ব্যাপক জনগণ এমন সব প্রতারকদের দ্বারা প্রতারিত হয়েছে। এই প্রতারণার তালিকায় বগুড়ার কাওসার, ফরিদপুরের হৃদয়, রমজান।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম, আর্থিক লেনদেন, ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। অর্থের লেনদেন দেশের বাইরে হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *