Log In

সংবাদ শিরোনাম:
কেমন বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী, জানালেন স্ত্রী জুবাইদা দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘরের স্বপ্ন পূরণে এগিয়ে এলো জেলা প্রশাসন ৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা

টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না

টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, আজ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। অনলাইনে আগেই সব টিকিট বিক্রি হয়েছে। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।

শনিবার (২৪ জুন) সকালে স্টেশন ব্যবস্থাপকের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আন্তঃনগর ট্রেনে ২৭ হাজার যাত্রী পরিবহন করবেন। আন্তঃনগর কমিউটার ট্রেন মিলে আজ দিনভর ৫০ হাজার যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন। আজ ঢাকা থেকে আন্তঃনগর ৫২টি ট্রেন ছেড়ে যাবে। আগামীকাল থেকে আরও দুইটি স্পেশাল ট্রেন চলবে। ঢাকা-লালমনি ও ঢাকা-পঞ্চগড় স্পেশাল দুইটি ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।

তিনি বলেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ লোকসান বিবেচ্য বিষয় নয়। যাত্রী সাধারণরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারেন এটাই আমাদের লক্ষ্য।

স্টেশনের তথ্য মতে, ঢাকা থেকে প্রতিটি ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। এসবের মধ্যে ভোর ৬টায় ধূমকেতু এক্সপ্রেস, ৬টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস, ৬টা ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭টা ১৫ মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস, ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ও সকাল ৯টা ১০ মিনিটে রংপুরের উদ্দেশে রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *