Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ওয়াটসঅন আয়োজিত তরুণ প্রতিভার অনন্য অনুষ্ঠান

ওয়াটসঅন আয়োজিত তরুণ প্রতিভার অনন্য অনুষ্ঠান

ওয়াটসঅন আয়োজন করেছে এক অনন্য অ্যাওয়ার্ড ফাংশন, যেখানে নতুন প্রজন্মের শিল্পী, সংগীতশিল্পী, শিক্ষার্থী, এবং ব্যবসায়ীদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে। ওয়াটসঅন অ্যাওয়ার্ডস পার্টি বর্তমানে ঢাকায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করা, তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অর্জনকে সম্মানিত করা। এবছর ওয়াটসঅন অ্যাওয়ার্ডস পার্টি ২০২৫, ৩ জানুয়ারি, শুক্রবার, উত্তরা, ঢাকার ওয়াটসঅন একাডেমিতে অনুষ্ঠিত হয়।।

ওয়াটসঅন বিশ্বাস করে যে বাংলার মিউজিক ও আর্টকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের অনুপ্রেরণা অত্যন্ত জরুরি। ওয়াটসঅন বাংলা ও বাঙালির ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রায় ৩০ বছর ধরে আন্তর্জাতিকভাবে কাজ করছে এবং বিশ্বের তরুণ প্রতিভাদের প্রচার করছে। ফাংশনে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মি. জামাল নাসের খান এবং সমাজকল্যান অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মি. শাহজাহান। ওয়াটসঅনকে ধন্যবাদ জানিয়ে মি. খান বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখযোগ্য পুরস্কার প্রাপকেরা হলেন: বেস্ট অ্যালবাম অ্যাওয়ার্ড অর্জন করেছেন তরুণ প্রজন্মের সিঙ্গার-সং রাইটার রোদসী। তার ১১টি গান নিয়ে তৈরি ডেবিউ অ্যালবাম ‘অনুভূতির আলোড়ন’-এর জন্য তিনি এই সম্মান পেয়েছেন। বাংলা ব্যান্ড ফিলোসোফার্স তাদের সৃজনশীলতা, গভীরতাপূর্ণ গান, এবং মনোমুগ্ধকর সুরের জন্য বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে। বেস্ট লেজেন্ড অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন শহীদুল্লাহ ফরায়জী, যিনি জীবনমুখী বাংলা গান লিখে চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন জয় করেছেন। তার মর্মস্পর্শী গান চলচ্চিত্র ও অডিও অ্যালবামে দেশের সঙ্গীতাঙ্গনে বিশাল খ্যাতি অর্জন করেছে। বেস্ট নিউ জেনারেশন আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিবু, একজন তরুণ প্রজন্মের বাংলাদেশী গায়ক এবং সুরকার। এবং বেস্ট সং অ্যাওয়ার্ড পেয়েছেন সায়েম জয়, বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিভাবান সিঙ্গার-সং রাইটার। তার জনপ্রিয় গান ‘খুব মনে পড়ে’-এর জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

এছাড়াও বিজনেস ক্যাটাগরি থেকে বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে, গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার। বেস্ট স্যালন পুরস্কার জিতেছে সোহেলস রেজর, বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে দীগন্ত হেলথ কেয়ার এবং বেস্ট এক্সপোর্ট-ইমপোর্ট বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রেইনিকা ইনকর্পোরেটেড। এই জমকালো সন্ধ্যায় পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোরম লাইভ মিউজিক পারফরম্যান্স, ডিনার, এবং নেটওয়ার্কিং রিসেপশন এবং শিক্ষার্থীদের আইটি সার্টিফিকেট প্রদান।

ওয়াটসঅন -এর ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম অনুষ্ঠানে বলেন, “তরুণ প্রজন্মের সমাজে বদল আনতে পারবে এমন শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম দিতে পারা আমাদের জন্য একটি সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধা তুলে ধরাই আমাদের লক্ষ্য। ওয়াটসঅন অ্যাওয়ার্ডস সফল করার জন্য সবাইকে ধন্যবাদ।”

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *