Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ধর্ষণ মামলায় এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধর্ষণ মামলায় এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শরিফুল ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন। তিনি পাবনার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন প্রতিবেদন গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানার জারি করে।
গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ভুক্তভোগী মামলার অভিযোগে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি তিনি এসআই শরিফুলকে জানালে সে তাকে (ভুক্তভোগী) হাসপাতালে নিয়ে গর্ভপাত করান। পরবর্তীতে শরিফুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *