Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

‘ধুম ৪’-এ শাহরুখ!

‘ধুম ৪’-এ শাহরুখ!

বিনোদন ডেস্ক
‘জওয়ান’, ‘পাঠান’ দিয়ে সময়টা নিজের করে নিয়েছেন শাহরুখ খান। এবার ‘ডানকি’ দিয়ে কাঁপাচ্ছেন প্রেক্ষাগৃহ। সেই রেশ থাকতেই শোনা যাচ্ছে ২০২৪ সালও বলিউড থাকবে শাহরুখময়। কেননা, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় তাকেই নাকি ভাবা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কিং খান ভক্তরা দাবি করছেন তাকে নাকি ‘ধুম ৪’ ছবিতে চোরের ভূমিকায় দেখা যাবে। বর্তমানে টুইটার যা এখন এক্স নামে পরিচিত সেখানেও ট্রেন্ডিংয়ে আছে। আর সেখান থেকেই ভক্তদের দাবি ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ধুম ৪’-এর জন্য শাহরুখই উপযুক্ত। তবে কেউ কেউ আবার বলছেন যে শাহরুখ না, এই ছবির জন্য অভিনেতা রাম চরণ ঠিক। তার কাছেই নাকি এই ছবির অফার গেছে। তবে আরেক দলের দাবি যশরাজ ফিল্মসের এই ছবিটি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে শাহরুখের সঙ্গে। এমনকি ছবির ঘোষণাও নাকি শিগগিরই করা হবে। অবশ্য ভক্তদের এই দাবির প্রেক্ষিতে কিছু বলেননি শাহরুখ। তিনি এখন উপভোগ করছেন ‘ডানকি’র সাফল্য। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরো অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরো অনেকে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *