Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

আরো ২ মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন

আরো ২ মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
পল্টন ও রমনা থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় সোমবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এরমধ্যে পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলাও রয়েছে।
এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতার বিরুদ্ধে দায়েরকৃত ৭ মামলার মধ্যে ৪টিতে তিনি জামিন পেলেন। বাকি ৩ মামলায় জামিন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এ ধারাবাহিকতায় গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *