Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

এক্সরে করে যুবকের পেটে মিলল ইয়াবা

এক্সরে করে যুবকের পেটে মিলল ইয়াবা

খুলনায় ইয়াবাসহ উজ্জ্বল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে তার এক্সরে করে আরও ইয়াবা মিলেছে। আটক হওয়া মাদক কারবারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জ্বল শেখ।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জ্বল শেখ। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন। ওই পোটলা থেকে ৬০০ পিচ ইয়াবা বের করে দেয় ওই মাদক কারবারি। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লবনচরা থানা পুলিশের এসআই প্রদীপ বৈদ্য বলেন, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বল শেখের এক্সরে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোটলা বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *