Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

আইনি পদক্ষেপ নেবেন শাবনূর

আইনি পদক্ষেপ নেবেন শাবনূর

সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিরম্বনা ও হেনস্তার মাঝে পড়ে যান তারকারা। জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও এমন বিরম্বনার মুখে পড়েছেন। কিন্তু, বিষয়টি আরও গুরুতর পর্যায়ে গেছে, যখন সেই ফেইক আইডি বা পেজটি ভেরিফায়েড করে নেওয়া হয়েছে।

বিষয়টি জানার সঙ্গেই উদ্বেগে পড়ে যান চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর। পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। শাবনূর নিশ্চিত করেছেন, সেই ভেরিফায়েড পেজটি তার নয়।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না, তখন অনেকে তার নামে ভুয়া আইডি বানিয়েছিল। সে সময় কিছু বলেননি এই নায়িকা। পরে শাবনূর যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন, তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল।

শাবনূর জানান, ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ। অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেওয়ার। কিন্তু গুরুত্ব দেননি। কিন্তু এ ঘটনার পর শাবনূর বুঝতে পারলেন, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।

এই নায়িকা বিষয়টি চিন্তিতও বেশ। তার ভাষ্যমতে, যারা এই কাজটি করেছে, তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে। কারণ আইডি ভেরিফায়েড করতে এসবের প্রয়োজন হয়।

এ নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শাবনূর; সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন। তার কথায়, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকেই কেউ এটি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এসব প্রতারকদের পরিচয় যেন তারা সামনে আনেন।

উল্লেখ্য, নকল শাবনূরের সেই ভেরিফায়েড পেজের মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *