Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

রক্তস্বল্পতা দূর করতে যা খাবেন

রক্তস্বল্পতা দূর করতে যা খাবেন

স্বাস্থ্য ডেস্ক
রক্তস্বল্পতার সমস্যা আরো অনেক সমস্যাকে ডেকে আনে। যাদের এই সমস্যা রয়েছে তাদের খাবারের দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। খেতে হবে এমন সব খাবার যেগুলো রক্তস্বল্পতা বাড়াতে কাজ করে। কিছু খাবার আছে যেগুলো খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। ফলে সেসব খাবার খেলে রক্তস্বল্পতার ভয় কমে।

চলুন জেনে নেওয়া যাক রক্তস্বল্পতার সমস্যায় কোনো খাবারগুলো খাবেন-
বেদানা: রক্তস্বল্পতা দূর করতে সবচেয়ে কার্যকরী একটি খাবার হলো বেদানা। উপকারী এই ফলে থাকে প্রচুর ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার রয়েছে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় অনেকটাই। তাই যারা রক্তাস্বল্পতায় ভুগছেন বা যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা নিয়মিত বেদানা খাওয়ার অভ্যাস করবেন। এতে উপকার পাবেন দ্রুতই।
জাম জাতীয় ফল: বেরি বা জাম জাতীয় ফলেও থাকে প্রচুর পরিমাণে আয়রন। এ ধরনের ফল প্রতিদিন খেলে তা আয়রনের ঘাটতি কমাতে কাজ করে। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় এ জাতীয় ফল রাখুন নিয়মিত। এতে রক্তস্বল্পতার শিকার হওয়ার ভয় থাকবে না।
লেবু: লেবুতে ভিটামিন সি এর পরিমাণ থাকে অনেক বেশি যা শরীরে থাকা আয়রনের ঘাটতি পূরণে কাজ করে। তাই রক্তস্বল্পতা থেকে দূরে থাকতে ও শরীর সুস্থ রাখতে খাবারের তালিকায় নিয়মিত লেবু রাখতে পারেন। এই ফল হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে। বুঝতেই পারছেন, নিয়মিত লেবু খাওয়া কেন জরুরি।
আপেল: প্রতিদিন একটি আপেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এতে আপনার শরীর সুস্থ রাখা সহজ হয়। আপেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। যে কারণে নিয়মিত আপেল খেলে রক্তস্বল্পতার ভয় থাকে না। সেইসঙ্গে দূরে থাকে আরো অনেক অসুখ।
ব্রকোলি: অনেকটা ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজি নানা পুষ্টিগুণে ভরা। বলছি ব্রকোলির কথা। এই সবজিতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি ও ফোলেট যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত ব্রকোলি খেলে রক্তস্বল্পতা থেকে দূরে থাকা যায়।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *