Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

রাজধানীর মিরপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে ইয়ামিন নামে ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ইয়ামিন। পরে স্থানীয়রা বেড়িবাঁধ এলাকা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন। তিনি জানান, ইয়ামিন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর রূপনগর বেড়িবাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইয়ামিনের ভাই আব্দুল মতিন জানান, রূপনগর আবাসিক এলাকায় থাকেন তারা। ইয়ামিন মাদরাসায় পড়াশোনা করত। দুই ভাই ও এক বোনের মধ্যে ইয়ামিন সবার ছোট।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *