Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

সীতাকুণ্ডে বাস উল্টে নারীর মৃত্যু

সীতাকুণ্ডে বাস উল্টে নারীর মৃত্যু

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আরও তিন জনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর স্বপ্না রানী (৪৯)।

আব্দুর রাজ্জাক বলেন, স্টার লাইন পরিবহনের বাসটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে আসার পর এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং তিনজনকে চমেক হাসপাতালে পাঠিয়েছি। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাসটি ওভারটেক করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *