Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ব্যান্ডদলের নামে এইচএসসির প্রশ্নপত্রের সেট কোড!

ব্যান্ডদলের নামে এইচএসসির প্রশ্নপত্রের সেট কোড!

দেশিয় বিভিন্ন ব্যান্ডদলের নামে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষার সেট কোড সাজানো হয়েছে। সোমবার (১ জুলাই) ব্যান্ডদল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য তুলে ধরেছেন।

পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে লেখা হয়, ২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন‌কোড সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডদলের নাম অনুসারে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ, মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।

তার ওই পোস্টে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ার ফ্যান-ফলোয়াররা। অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *