Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

এটাই আমার শেষ ইউরো: রোনালদো

এটাই আমার শেষ ইউরো: রোনালদো

স্লোভেনিয়ার বিপক্ষে অগণিত সুযোগ মিস, সঙ্গে শেষ সময়ে পেনাল্টিতেও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি মিস করার পর তার কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টিতে গোল করলেন এবং দলও জিতলো ৩-০ ব্যবধানে।

দলের এমন দারুণ জয়ে শেষ হাসি ঠিকই হাসলেন, এই আল নাসর তারকা। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, `কোন সন্দেহ ছাড়াই এটা আমার শেষ ইউরো কাপ।‘

পর্তুগিজ পত্রিকা ও‘জোগোকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, `কিন্তু আমি আবেগাপ্লুত নই। আমি সব কিছু ছাপিয়ে এগিয়ে যাচ্ছি পূর্ণ উদ্যম নিয়ে। আমি সমর্থক, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে তাদের দেখে অনুপ্রেরণা পাই।‘

রোনালদোর আর নিজেকে প্রমাণের কিছু নেই। এমনটাই মনে করে এই ইউরো জয়ী ফুটবলার বলেন, `ফুটবল ছেড়ে দেওয়াটা বিষয় নয়, আমার এখানে জয় ছাড়া অন্য কি বিকল্প আছে? এখানে আমরা এক পয়েন্ট বেশি বা কমের জন্য আসিঞ্জ। মানুষকে খুশি করতে পারাটাই আমাকে অনুপ্রেরণা দেয়।‘

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *