Log In

সংবাদ শিরোনাম:
কেমন বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী, জানালেন স্ত্রী জুবাইদা দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘরের স্বপ্ন পূরণে এগিয়ে এলো জেলা প্রশাসন ৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা

নতুন পরিচয়ে বুবলী

নতুন পরিচয়ে বুবলী

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন তিনি। অভিনেত্রীর গণ্ডি পেরিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এই নায়িকা।

বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’র প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। এরই মধ্যে চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। নতুন এই অর্জনে আনন্দ প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন বুবলী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানান অভিনেত্রী। একই সঙ্গে প্রকাশ করেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ ‘ঠিকানা’র পোস্টার।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশন্স’র প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *