Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

এক যুগ পর আসছে জায়েদ খানের সিনেমা

এক যুগ পর আসছে জায়েদ খানের সিনেমা

বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার চেয়ে বিতর্কিত কাজেই বেশি আলোচনায় থাকেন তিনি। মাঝে মধ্যেই ডিগাবাজি কিংবা বিতর্কিত মন্তব্য করায় খবরের শিরোনামে উঠে আসে তার নাম। তবে দীর্ঘদিন ধরেই তার নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষায় ছিলেন জায়েদের ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে তাদের।

প্রায় এক যুগ পর আগামী ঈদে আসছে জায়েদের নতুন সিনেমা ‘সোনার চর’। ঈদে ‘সোনার চর’ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। চলচ্চিত্রে নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ। মূলত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘সোনার চর’।

সিনেমা গল্পে দেখানো হয়েছে— ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের কথা। সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন।

চিত্রনায়ক আরও বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে বেশি হলমুখী হন। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।

প্রসঙ্গত, ‘সোনার চর’ সিনেমায় জায়েদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, মৌসুমী-ওমর সানী। এছাড়া এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও রয়েছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *