Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

২২৩ স্থানীয় নির্বাচনে প্রচারের শেষ সময় ২৫ জুলাই

২২৩ স্থানীয় নির্বাচনে প্রচারের শেষ সময় ২৫ জুলাই

স্থানীয় সরকারের ২২৩টি উপ-নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা। যা চলবে ২৫ জুলাই মধ্যরাত জুলাই। অর্থাৎ ১৫ দিন পর্যন্ত প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ২৭ জুলাই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

এদিন বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হয়েছে বৃহস্পতিবার। প্রার্থীরা প্রতীক নিয়েই প্রচারে নেমেছেন।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারেন। আগামী ২৭ জুলাই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সে অনুযায়ী, ১১ জুলাই থেকে ২৫ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *