Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

হার দিয়ে আসর শুরু করল সাকিবের দল

হার দিয়ে আসর শুরু করল সাকিবের দল

আবুধাবি টি-টেন লিগে হার দিয়ে শুরু করেছে বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা।

১০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে সুবিধা করতে পারেনি স্যাম্প আর্মি। ৩৪ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। তবে এরপর আন্দ্রে গুয়েস ও জ্যাক টেইলর ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। গুয়েসের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২৪ রান। আর টেইলর ১৩ বলে অপরাজিত ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

টাইগার্সদের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব আল হাসান। অধিনায়ক ২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৫ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলা টাইগার্সের। ৭ বলে ৫ রান করে আসজঘরে ফেরেন লোকমান ফয়সাল। এই ওপেনার দ্রুত ফেরায় ভাঙে ২১ রানের উদ্বোধনী জুটি।

অবশ্য এর পর আর কোনো উইকেট হারায়নি টাইগার্সরা। তবে তিনে নেমে বেশ ধীরগতির শুরু করেন দাসুন শানাকা। এই লঙ্কান ব্যাটারের মন্থর ব্যাটিংয়ে বেশ বিপাকেই পড়েছিল দল। তবে শেষ দিকে কিছুটা পুষিয়ে দিয়েছেন তিনি। ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কা ও এক চার মেরে দলের রান একশ পার করেন তিনি।

শেষ পর্যন্ত ২৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন শানাকা। তাছাড়া ২৬ বলে অপরাজিত ৩৫ রান করেন হজরতউল্লাহ জাজাই। সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *