Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

মির্জা ফখরুল লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন: ওবায়দুল কাদের

মির্জা ফখরুল লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেক দিন দিতে হবে। আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন। অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি। আমরা বাড়াবাড়ির রাজনীতি করি না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে।

সোমবার সড়ক পথে নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ন্যায় এ অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি। এ উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে। এ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে। ৬ লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই।

আমি একটি সত্য কথা বলি। গতকালকে শবে বরাত গেছে। আমি ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো ভালো মানুষ দেখিনি। এতো ভালো মানুষ রাজনীতিতে আছেন। এজন্যই এ সরকার এতদিন ক্ষমতায় টিকে রয়েছে। তিনি মানুষকে ভালো রাখেন, মানুষও তাকে ভালোবাসেন।

ওবায়দুল কাদের বলেন, আমাকে আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক করেছেন। যা স্বাধীনতার পর আর কেউ পারেনি। ১৮ বছর একজন মানুষ মন্ত্রী হিসেবে থাকার ঘটনাও বিরল। এ নজির আর কোথাও পাওয়া যাবে কি না আমি জানি না। বঙ্গবন্ধু কন্যা আমার ওপর আস্থা ও কাজে সন্তুষ্ট হওয়ায় সেই বিরল সৌভাগ্য আমি অর্জন করেছি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথমবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যাচ্ছেন ওবায়দুল কাদের।

 

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *