Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন -র‌্যাবকে প্রধানমন্ত্রী

মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন -র‌্যাবকে প্রধানমন্ত্রী

সময়ের বাণী ডেস্ক
রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, তারা আরও বেশি মুনাফাখোর হয়ে ওঠে, ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে। তিনি বলেন, র‌্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সূত্র : বাসস।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *