Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

বাংলাদেশসহ ৪ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

বাংলাদেশসহ ৪ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

অনলাইন ডেস্ক
পেঁয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে ব্যতিক্রম সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার। কয়েকটি দেশে নির্দিষ্ট পরিমাণে পণ্যটি রপ্তানির অনুমোদন দিয়েছে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-বাংলাদেশ, মরিশাস, বাহরাইন ও ভুটানের কাছে মোট ৫৪ হাজার ৭৬০ টন পেঁয়াজ বিক্রি করবে দেশটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেছেন, বাংলাদেশে ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি আমরা। এছাড়া মরিশাসে ১২০০, বাহরাইনে ৩০০০ এবং ভুটানের কাছে ৫৬০ টন বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বেসরকারি বাণিজ্যের মাধ্যমে পেঁয়াজের এ চালান পাঠানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের কাছে পেঁয়াজ চেয়ে কিছু দেশ অনুরোধ জানিয়েছিল। নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি মূল্যায়ন করেছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *