Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

আজ থেকে বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু

আজ থেকে বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক 

সরকারের পদত্যাগ, নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির ছয়দিনের কর্মসূচি শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।

ঢাকাসহ সব মহানগরে মঙ্গলবার থেকে টানা দুদিন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।

নগরীর স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করার কথা রয়েছে।

বিএনপির সঙ্গে একই কর্মসূচি পালন করবে এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ও আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি।

এরপর ১৭ ফেব্রুয়ারি সব জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়া ভারত-মিয়ানমার সীমান্তে দেশ দুটির সীমান্তরক্ষীদের ছোড়া গুলিতে নিহত বাংলাদেশিদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করবে দলটি।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি সবশেষ গত ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন শুরুর দিন ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলে কর্মসূচি পালন করে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *