Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

মেট্রোরেলের বগি বাড়বে না, বিরতির সময় কমবে

মেট্রোরেলের বগি বাড়বে না, বিরতির সময় কমবে

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের বগির সংখ্যা বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীতে চলাচলকারী অত্যাধুনিক এই বাহনটির যাত্রা পথে বিরতির সময় কমানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঢাকায় মেট্রোরেল-ব্যবস্থা নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা আছে।

এখন চলছে ১০ থেকে ১২ মিনিট বিরতিতে। পুরোদমে এবং বাড়তি সময় ট্রেন চালাতে বাড়তি জনবল দরকার। জনবলের প্রশিক্ষণ দরকার। সেখানে ঘাটতি রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করা যাবে—এটি কয়েক বছর আগে স্বপ্নের মতো ছিল। বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচটির বেশি নয়। বাংলাদেশে ইতিমধ্যে ছয়টি কাজ করছে। এটা ব্যবস্থা (ম্যানেজ) করা হয়েছে। এটি তো একটি কারিগরি বিষয়। এটা সাধারণ রেলওয়ে না। তবে ফ্রিকোয়েন্সি ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে।

ঢাকায় মেট্রোরেলের লাইন-৬ (উত্তরা-মতিঝিল) প্রকল্প নেওয়ার সময় পরিকল্পনা করা হয় যে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৫ লাখ যাত্রী পরিবহন করা যাবে। এর জন্য হিসাব করে লাইন-৬-এর অধীন ২৪ সেট ট্রেন কেনা হয়।

বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। ব্যস্ত সময়, অর্থাৎ পিক আওয়ারে ১০ মিনিট পরপর এবং বাকি সময় ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *