Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

চীন সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত

চীন সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত

ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) রাত ১টার দিকে তাদের বহনকারী টি-৭২ ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লেহের দৌলত বেগ অলদি এলাকায় রাতে সেনা মহড়ার সময় বোধি নামের একটি নদী পার হতে গেলে ওই দুর্ঘটনা ঘটে। ওই পাঁচ সেনা একটি ট্যাঙ্কের ভেতর ছিলেন।

নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্ক ডুবে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। নিহতরা সেনারা প্রশিক্ষণে ছিলেন। এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, ঘটনার সময় ট্যাঙ্কের ভেতরে একজন জেসিও এবং ৪ জন জওয়ানসহ পাঁচজন সৈন্য ছিল। নিহত একজনের সন্ধান মিলেছে, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্স-এ তিনি লিখেছেন, লাদাখে একটি নদী পেরিয়ে ট্যাঙ্ক যাওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমরা তাদের ভুলব না। বীর সৈনিকদের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে জাতি তাদের পাশে আছে।

উল্লেখ্য, গত বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসিওসহ ৯ জন ভারতীয় সেনা প্রাণ হারায়।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *