Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

সোমালিয়ায় ভয়াবহ হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি সংবাদমাধ্যমকে বিষয়টি জনিয়েছেন।

রোববার (৪ জুন) রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

মুসেভেনি বলেন, গত সপ্তাহে সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

তিনি বলেন, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

মুসেভেনি বলেন, আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

উগান্ডার সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনে (এটিএমআইএস) কর্মরত উগান্ডান সৈন্যদের ওপর হামলার বিষয়ে বিশদ কোনো বিবরণ সে সময় দেননি তিনি।

অন্যদিকে জঙ্গিগোষ্ঠী আল শাবাব বলেছে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *