Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

রাজধানীর বংশালে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

রাজধানীর বংশালে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ১০৯ নং বংশাল রোডে অবস্থিত ‘এ টেকনোট্রেড’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (২১ আগস্ট) ভোর রাতে এ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা দোকানের বাইরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল ভাংচুর করে এবং অফিসের সিন্দুক ভেঙে ২,৫৫,০০০ টাকা নিয়ে যায়। হামলার বিষয়টি নিশ্চিত করে ‘এ টেকনোট্রেড’ এর ম্যানেজার মো. আসরাত উল্লাহ জানান, হামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়ে থাকতে পারে।

হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ বা সরাসরি নাম প্রকাশ করতে চায়নি। বেশ কিছুদিনযাবৎ ব্যক্তিগত এবংপারিবারিক দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তরা প্রতিষ্ঠানটির মালিক মো. আমানউল্লাহকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার কয়েকদিন আগে একদল যুবক দোকানে এসে আমাকেও হুমকি দিয়ে দোকান বন্ধ রাখতে বলে এবং দোকান মালিকের খোঁজ জানতে চায়। হামলার পর নিরাপত্তার ভয়ে দোকানটি আপাতত বন্ধ রাখতে হয়েছে বলেও জানায় দোকানটির ম্যানেজার।

মো. আতিকুর রাহমান এর ছেলে দোকানের মালিক মো. আমানউল্লাহ দেশের বাইরে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানান ম্যানেজার আসরাত উল্লাহ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *