Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

চাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন রিজভী

চাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দি আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় আবু সাঈদ চাঁদ দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাভোগ করছেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তিনি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে চাঁদের বাড়িতে যান রিজভী।

এ সময় তার গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজখবর নেন।

এসময় রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষার ছিলেন।

পরিবারের সদস্যরা রিজভীকে জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘসময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবনযাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান।

এ সময় রুহুল কবির রিজভী পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না।  খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে। তিনি অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *